
এম নূরউদ্দিন আহমেদ : এলপিজি গ্যাসের বাজারে অস্থিতিশীলতা নিরসন, ভোক্তা পর্যায়ে ন্যায্য ও মানসম্মত সেবা নিশ্চিত এবং অতিরিক্ত দামে গ্যাস বিক্রি রোধে রায়পুরা উপজেলা প্রশাসন ও নরসিংদী এলপিজি অ্যাসোসিয়েশনের উদ্যোগে একাধিক মধ্যস্থতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫জানুয়ারী) সকালে উপজেলার হলরুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে গ্যাস কোম্পানির অ্যাসোসিয়েশন প্রতিনিধি ও প্রান্তিক পর্যায়ের এলপিজি ব্যবসায়ীদের সঙ্গে পৃথকভাবে এসব সভা করা হয়। সভায় সরকার নির্ধারিত মূল্যের বাইরে কোনোভাবেই এলপিজি গ্যাস বিক্রি না করার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদ রানা, সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল, নরসিংদী এলপিজি অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা বিশ্বজিৎ সাহা, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি ফরিদ উদ্দিন, সাবেক সভাপতি এম নূরউদ্দিন আহমেদ, সাংবাদিক প্রণয় ভৌমিক এবং এলপিজি অ্যাসোসিয়েশনের সভাপতি শামীম মিয়া ও সাধারণ সম্পাদক কাজী আসাদুর রহমান মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব কুমার গোপ সহ উপজেলার বিভিন্ন এলপিজি ব্যবসায়ী প্রতিনিধি।

সভায় জানানো হয়, সরকার নির্ধারিত দাম ভোক্তা পর্যায়ে প্রতি গ্যাস সেলিন্ডার পনেরোশত টাকা। এর বেশি মূল্যে গ্যাস বিক্রি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, জরিমানা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে কৃত্রিম সংকট সৃষ্টি বা অযৌক্তিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা জানানো হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, এসব সিদ্ধান্তের বাস্তবায়ন নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং ও বাজার তদারকি অব্যাহত থাকবে।
Leave a Reply