
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :
নরসিংদীর রায়পুরায় দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) সকালে রায়পুরা উপজেলা হলরুমে আয়োজিত এই কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদ রানা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি ফরিদ উদ্দিন, সাবেক সভাপতি এম নুরউদ্দিন আহমেদ, মাহবুবুল আলম লিটন, প্রণয় ভৌমিক সহ অন্যান্য অতিথিবৃন্দ।
Leave a Reply