1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল - Narsingdir Notun Shomoy
April 5, 2026, 1:11 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল

  • Update Time : Sunday, April 5, 2026
  • 10 Time View

নিজস্ব প্রতিবেদক : “সত্যের পক্ষে সাংবাদিকতার শক্তি” এই স্লোগানকে সামনে রেখে নরসিংদী জেলা প্রেসক্লাবের ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) সকালে শহরের অরবিট রেস্টুরেন্টে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। দিনব্যাপী জমকালো আয়োজনের মধ্য দিয়ে সংগঠনের সাধারণ বার্ষিক সভা শেষে এই কমিটি ঘোষণা করা হয়। দৈনিক নরসিংদীর কাগজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং দ্যা নিউ নেশন পত্রিকার সিনিয়র রিপোর্টার এম এ আউয়ালকে সভাপতি এবং এস এ টিভির নরসিংদী প্রতিনিধি মো. সজল ভূঁইয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্যবিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়।

নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবিএম আজরাফ টিপুর সভাপতিত্বে এই কমিটি ঘোষণা করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, নরসিংদী জেলা প্রেসক্লাব স্থানীয় সাংবাদিকদের জন্য একটি পেশাদার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাংবাদিকদের অধিকার রক্ষা এবং সামাজিক উন্নয়নে প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঐক্যই সাংবাদিকতার মূল শক্তি। পেশাদারিত্ব, নৈতিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই হবে নরসিংদী জেলা প্রেসক্লাবের মূল লক্ষ্য বলে আশাবাদ ব্যক্ত করেন। পরে সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
এননস/এমনআ /রায়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host