1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে আমাদেরকে সোনার মানুষ হতে হবে, - ফরিদা ইয়াসমিন এমপি - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 1:59 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে আমাদেরকে সোনার মানুষ হতে হবে, — ফরিদা ইয়াসমিন এমপি

  • Update Time : Wednesday, April 10, 2024
  • 342 Time View

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি  :

নরসিংদীর রায়পুরায় উত্তর বাখর নগর ইউনিয়নে প্রায় ৬’শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সংরক্ষিত আসনের এমপি ফরিদা ইয়াসমিন।

গতকাল মঙ্গলবার বিকালে নিজ গ্রামে উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের বাহাদুরপুরের মানুষের মাঝে ঈদ সামগ্রী হিসেবে শাড়ী, লুঙ্গি ও দুপাট্টা বিতরণ করেন।

উক্ত বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফরিদা ইয়াসমিন এমপি বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মানে আমাদের সোনার মানুষ হতে হবে। দেশের চলমান উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ভাস্কর অলি মাহামুদ, বিবিএল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া, অলিপুরা ইউপি সদস্য হারিছুল হক, বিশিষ্ট সমাজসেবক শিশু মাষ্টার, উত্তরবাখর নগর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম লোকমান, আওয়ামী লীগ নেতা মো. বাদল মিয়া, মো. আক্তার হোসেন ও শরিফুল ইসলাম প্রমুখ।

এছাড়াও এলাকার স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এন’নস/এমনআ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host