
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :
নরসিংদীর রায়পুরায় আগামী ৯ মার্চ অনুষ্টিত হতে যাচ্ছে উপজেলার চর আড়ালিয়া ইউনিয়ন পরিষদের সাধারন নির্বাচন।
এনির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের সাথে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালন বিষয়ক এক মতবিনিময় সভা উপজেলা পরিষদের হলরুমে বুধবার অনুষ্ঠিত হয়েছে।
রায়পুরা উপজেলা রির্টানিং অফিসারের কার্যলয়ের আয়োজনে মতবিনিময় সভায় বিভিন্ন বিধিনিষেধ উল্লেখপূর্বক বক্তব্য রাখেন উপজেলা নিবাহী অফিসার রোজলীন শহীদ চৌধূরী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালন বিষয়ক ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি) মো. সাফায়েত হোসেন পলাশ, রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার মো. আজহারুল ইসলাম, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি এম নূরউদ্দিন আহমেদ, চর আড়ালিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদা জামান, মো. নূরউজ্জামান ও মো. সজিব সরকার প্রমূখ।
এসময় রায়পুরা সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন, রিপোর্টাস ক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান মনিরসহ ইউনিয়ন পরিষদের অন্যান্য পদপ্রার্থীগণ উপস্থিত ছিলেন।
বক্তাগন চর আড়ালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোন অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেদিকে খেয়াল রেখে একটি অবাধ সুষ্ঠু ও নিরেপক্ষ নির্বাচনের দাবি জানান।
২৮ফেব্রয়ারী/নূরটিভি বাংলা/এমনআ
Leave a Reply