1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নরসিংদীতে রেললাইনে ৬ জনের মৃত্যুর কারণ নিয়ে রহস্য - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 1:28 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

নরসিংদীতে রেললাইনে ৬ জনের মৃত্যুর কারণ নিয়ে রহস্য

  • Update Time : Monday, July 8, 2024
  • 232 Time View

এম নূরউদ্দিন আহমেদ :

নরসিংদীর রায়পুরায় পৃথক ট্রেনে কাটা পড়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। বাকিদের পরিচয় এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। একসঙ্গে এতজনের মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে।

সোমবার (৮ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মেইল ট্রেনে কাটা পড়ে পাঁচজন ও দুপুর পৌনে ১২টার দিকে কাললী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আরও একজনের মৃত্যু হয়। রায়পুরা উপজেলার মেথিকান্দার রেলগেট এলাকার দুই কিলোমিটার অদূরে পলাশতলী ইউনিয়নের খাকচর কমলপুর এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে রেলপুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), রায়পুরা ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল এসে মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ করেন। পরিচয় শনাক্তে মরদেহের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে পিবিআই। নিহত সবাই পুরুষ। তাদের বয়স আনুমানিক ১৫-২৫ বছর বলে জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ।

রেলওয়ে সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে রায়পুরা উপজেলার মেথিকান্দার রেলগেট এলাকায় পলাশতলী ইউনিয়নের কমলপুরে রেললাইনের পাশে ছিন্নভিন্ন পাঁচটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে রেল পুলিশ, পিবিআই, রায়পুরা ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধারে কাজ শুরু করেন। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনার কারণ জানাতে পারেনি পুলিশ।

অন্যদিকে দুপুরে পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার সময় মেথিকান্দার রেলগেট এলাকায় ঢাকা থেকে সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আরও এক ব্যক্তি মারা যান। ট্রেনে কাটা পড়ে তার মরদেহ একেবারে ছিন্নভিন্ন হয়ে যায়।

এন’নস/এমনআ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host