1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রায়পুরা প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 1:49 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

রায়পুরা প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

  • Update Time : Saturday, March 2, 2024
  • 295 Time View

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :

নরসিংদীর রায়পুরা প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। শনিবার (২মার্চ) বিকালে রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ উত্তরপাড়ায় প্রতিষ্ঠিত রায়পুরা প্রতিবন্ধী স্কুল এন্ড সোশ্যাল এইড এর শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ সহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ বিতরণ করা হয়।

স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম শরিফের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক দেলোয়ারা বেগমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী মডেল কলেজের অধ্যক্ষ মোঃ কামরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  আব্দুল মান্নান ভূঁইয়া ডিগ্রি কলেজের সহকারী উপাধ্যক্ষ কবি ও সাহিত্যিক মোহাম্মদ খাদেম রসুল সরকার, নরসিংদী আইডিয়াল কলেজের প্রভাষক ও বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ওয়ালীউল্লাহ, রায়পুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.  রফিকুল হক রফিক, বিদ্যালয়ে শিক্ষিকা নুসরাত জাহান তন্নি, লিমা আক্তার, স্বর্ণা আক্তার মিতু ও রাত্রী বেগম সহ অভিভাবক শিক্ষার্থীবৃন্দ।

বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির জেলা সাংগঠনিক সম্পাদক ওয়ালিউল্লাহ সংগঠনের পক্ষে ৩০ জন শিক্ষার্থীকে স্কুল ব্যাগ সহ শিক্ষা সামগ্রী বিতরন করা হয়।

এন’নস/এমনআ/জুয়েল

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host