
নিজস্ব প্রতিবেদক :
মিথ্যা তথ্যদিয়ে সংবাদ পরিবেশন করে সংবাদ প্রকাশের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন নরসিংদীর রায়পুরা পৌরসভার সাবেক মেয়র হাজী আবদুল কুদ্দুছ মিয়া।
রোববার (৮সেপ্টেম্বর) বিকেলে রায়পুরা বাসস্ট্যান্ড সংলগ্ন মেয়রের ব্যক্তিগত কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। তিনি লিখিত বক্তব্যে বলেন, রায়পুরার কিছু কুচক্রীমহল সমাজে আমার সম্মান ও মর্যাদা হেয় করার উদ্দেশ্যে আমাকে জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে সাংবাদিকদেরকে মিথ্যা ও বানোয়াট তথ্য পরিবেশন করে গতকাল যে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

প্রকৃতপক্ষে গেল শুক্রবার নামাজের পরে রায়পুরা পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সি রায়পুরা বাজার মসজিদের নতুন কমিটি করার প্রস্তাব করেন। পরে মসজিদের একজন মুসল্লি আবুল কাশেম জানান, আগে বিগত কমিটির হিসাব নিকাশ জনসম্মুখে প্রকাশ করতে হবে, পরে কমিটি করা হবে। তারে মধ্যে আওয়ামী লীগ সমর্থিত রায়পুরা পৌরসভার সাবেক মেয়র জামাল মোল্লার একনিষ্ঠকর্মী দানা মিয়া উচ্চবাচ্য শুরু করেন। এতে মুসল্লিরা ক্ষিপ্ত হয়ে দানা মিয়াকে মসজিদ থেকে বের করে দেয়।

আমি এবং ইদ্রিস আলী মুন্সি আমরা বিষয়টি নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। আমার ওপর যে মারধর করার অভিযোগ উঠেছে এটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। প্রকৃতপক্ষে আমার মান সম্মান নষ্ট করার লক্ষ্যে দানা মিয়া এবং হান্নান মোল্লাসহ একটি গ্রুপ বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে এই অপপ্রচারকারীদের বিরুদ্ধে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, পাশাপাশি তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি।
উল্লেখ্য যে বিগত দিনে রায়পুরা বাজার মসজিদের সভাপতির দায়িত্ব পালন করেছেন আওয়ামী লীগ সমর্থিত রায়পুরা পৌরসভার সাবেক মেয়র মো. জামাল মোল্লার বড় ভাই আব্দুল লতিফ মোল্লা।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, সাংস্কৃতিক সম্পাদক এরশাদ গাজী, উপজেলা যুবদলের আহবায়ক আলফাজ উদ্দিন মিঠুসহ আরো অনেকে। এসময় রায়পুরা উপজেলা ও পৌরসভা বিএনপি’র নেতাকর্মী ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এন’নস/এমনআ
Leave a Reply