1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নরসিংদীতে ট্রাকচাপায় চালকসহ সিএনজির ৬ যাত্রী নিহত - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 2:10 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

নরসিংদীতে ট্রাকচাপায় চালকসহ সিএনজির ৬ যাত্রী নিহত

  • Update Time : Saturday, October 26, 2024
  • 321 Time View

নিজস্ব প্রতিবেদক :

নরসিংদীর শিবপুরে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালক ও নারী-পুরুষসহ ৬ জনের মর্মান্তিক  মৃত্যু হয়েছে । শনিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টায় ইটাখোলা-মঠখলা আঞ্চলিক সড়কের উপজেলার চক্রধা ইউনিয়নের পচারবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।  স্থানীয়রা জানান , শনিবার দুপুরে ইটাখোলা থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজি  অটোরিকশা মনোহরদীর উদ্দেশে যাচ্ছিল।

অটোরিকশাটি উপজেলার চক্রধা ইউনিয়নের পচারবাড়ি নামক স্থানে পৌঁছালে অপরদিক থেকে আসা ইটাখোলাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি  একেবারে দুমড়ে মুচড়ে যায়।

ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও যাত্রীসহ সবাই মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযান চালান।

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফজাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। তাদের মধ্যে একজন নারী রয়েছেন। আমরা বর্তমানে মরদেহগুলোর পরিচয় উদ্ধারে কাজ করছি।

এন’নস/এমনআ 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host