1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রায়পুরায় রাবেয়াকে হত্যার আগমুহুর্তে ধর্ষণ করে হত্যাকারীরা : পিবিআই তদন্তে রহস্য উন্মোচন - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 1:35 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

রায়পুরায় রাবেয়াকে হত্যার আগমুহুর্তে ধর্ষণ করে হত্যাকারীরা : পিবিআই তদন্তে রহস্য উন্মোচন

  • Update Time : Wednesday, October 30, 2024
  • 261 Time View

নিজস্ব প্রতিবেদক :

নরসিংদীর রায়পুরায় পূর্ব শত্রুতার জের ধরে ৫৩ বছর বয়সী রাবেয়া খাতুনকে হত্যা করে তিন যুবক। তবে লোমহর্ষক হলেও সত্য মৃত্যুর ঠিক আগ মুহুর্তে ধর্ষণ করা হয় ওই নারীকে। এমন চাঞ্চল্যকর হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নরসিংদী।

বুধবার (৩০ অক্টোবর) সকালে নরসিংদীর পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানায় পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান।

এসময় তিনি বলেন, ২০২৩ সালের ২৪ ডিসেম্বর পূর্বশত্রুতার জের ধরে রায়পুরা উপজেলার বাহেরচর পশ্চিমপাড়ার মৃত নাজিম উদ্দিনের স্ত্রী রাবেয়া খাতুনকে তারই নিজ ঘরে সীধ কেটে প্রবেশ করে পূর্ব পরিকল্পিভাবে হত্যা করে একই উপজেলার আদিয়াবাদ পিপিনগর এলাকার নাসির উদ্দিনের ছেলে মো: সুমন (২০), বাহেরচর এলাকার বকুল মিয়ার ছেলে জীবন (১৯) এবং আ: রহিমের ছেলে স্বপন (৫৫)।

দীর্ঘ তদন্ত শেষে হত্যার সাথে জড়িত থাকার প্রমান মেলায় সুমন, জীবন ও স্বপনকে ২৬ অক্টোবর নরসিংদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের তিনজনকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিকভাবে তারা ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। এই হত্যাকান্ডে জড়িত পলাতক অন্যান্য জড়িতদের গ্রেপ্তারে পিবিআইয়ের কার্যক্রম চলমান বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

এন’নস/এমনআ/আজিজুল 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host