1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শেখ হাসিনা বলেছিলেন শেখের বেটি নাকি পালায় না, আজ তিনি কোথায়: খোকন - Narsingdir Notun Shomoy
April 19, 2026, 4:57 am
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

শেখ হাসিনা বলেছিলেন শেখের বেটি নাকি পালায় না, আজ তিনি কোথায়: খোকন

  • Update Time : Tuesday, November 12, 2024
  • 223 Time View

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :  বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেছেন, শেখের বেটি নাকি পালায় না? আজ কোথায় তিনি? নিজ দলের কর্মীদের রেখে হাসিনা পালালেও তাদের দোসররা এখনো পালায়নি। তারা এখনো দিবা স্বপ্ন দেখছেন তারা আবার ক্ষমতায় আসবেন। সকলেই সতর্ক থাকুন বাংলাদেশে যেন আর কোনো দিন মাফিয়া সরকার ক্ষমতায় আসতে না পারে।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সুলতান উদ্দিন মাস্টার প্রধান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৬ বছর শ্বাসরুদ্ধকর ভয়ভীতি দেখিয়ে বিএনপিকে কোণঠাসা করার পাশাপাশি ধ্বংস করার চেষ্টা করেছিল শেখ হাসিনা। ছাত্র-জনতার আন্দোলনে দেশে পুনরায় কথা বলার সুযোগ তৈরি হয়েছে। তাই দ্রুত সময়ে একটি স্বাধীন নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপ দিয়ে জনগণের কাছে ক্ষমতা হস্তন্তর করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানান।

ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক নরসিংদী জেলা বিএনপির সদস্য ও রায়পুরা উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমএন জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের অন্যতম উপদেষ্টা আবুল কাশেম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফাইজুর রহমান, যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন, রায়পুরা উপজেলা বিএনপির সাবেক সভাপিত জামাল আহমেদ চৌধুরী, রায়পুরা পৌরসভার সাবেক মেয়র আব্দুল কুদ্দুস মিয়া, রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহন, বিএনপি নেতা ও সাংবাদিক তৌফিকুল হক, উপজেলা যুবদলের আহবায়ক আলফাজ উদ্দিন মিঠু, সিনিয়র সদস্য সচিব খালেদ হোসেন নাহিদ মোল্লা প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host