
নিজস্ব প্রতিবেদক :
নরসিংদীর রায়পুরায় জেলা পরিষদের সাবেক সদস্য রাজিব আহমেদকে গ্রেপ্তার করেছে রায়পুরা থানা পুলিশ।
সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে রায়পুরা উপজেলা প্রাঙ্গণ থেকে রায়পুরা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
সন্ধ্যায় রায়পুরা থানার অফিসার ইনচার্জ মো. আদিল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নরসিংদী মডেল থানার রিকোজিশনে তাকে রায়পুরা উপজেলা পরিষদ থেকে আটক করা হয়। পরে পুলিশি পাহাড়ায় তাকে নরসিংদী মডেল থানায় হস্তান্তর করা হয়।
এ ব্যপারে নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক মুঠোফোনে কথা হলে, তিনি বলেন, রাজিবকে রায়পুরা থানা পুলিশ গ্রেফতার করেছে। আমি এখন বাহিরে আছি, বিস্তারিত পরে বলছি।
এন’নস/এমনআ
Leave a Reply