1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রায়পুরায় ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউপি সদস্য কাজল মিয়া গুলিবিদ্ধ - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 4:33 am
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

রায়পুরায় ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউপি সদস্য কাজল মিয়া গুলিবিদ্ধ

  • Update Time : Thursday, January 30, 2025
  • 166 Time View

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :

নরসিংদীর রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউপি সদস্য কাজল মিয়া ওরফে কাজল মেম্বারকে গুলি করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৩০জানুয়ারী) সন্ধ্যার পর বারৈচা-রায়পুরা সড়কে নিজ এলাকা বোয়ালমারা মার্কাস নামাজ আাদায়ের পর মসজিদ থেকে বের হয়ে মার্কাস মোড়ের দিকে যাওয়ার সময় সিএনজি থেকে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে হত্যার উদ্দেশ্যে  গুলি করে পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, রায়পুরা-বারৈচা সড়কে মোটরসাইকেল আরোহী তিনজনের কেউ কাজল মেম্বারকে লক্ষ্য করে গুলি ছোড়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ইউপি সদস্যের ওপর গুলি চালানোর সংবাদ ছড়িয়ে পরলে তার স্বজন ও অনুসারীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভিড় জমান। এ সময় তার পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। তবে কি কারণে এই ইউপি সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে কিছুই জানাতে পারেননি তার স্বজনরা।

এদিকে চারিদিকে যখন দুর্বৃত্তের গুলিতে ওয়ার্ড বিএনপির সভাপতি আহত এমন সংবাদ প্রচার হচ্ছে ঠিক তখনই উপজেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয় দূর্বৃত্তের গুলিতে আহত কাজল মেম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি নয়। বিষয়টি আরো নিশ্চিত হতে মুঠোফোনের মাধ্যমে কথা হয় রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকনের সাথে। তিনি বলেন, কাজল মেম্বার ওয়ার্ড বিএনপি সভাপতি নয়। তবে ৫ই আগস্টের পর থেকে বিএনপির সাথে দেখি কিন্তু আগে দেখিনি।

এ বিষয়ে রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি)  মো. আদিল মাহমুদ জানান, হামলার কারণ এখনও স্পষ্ট নয়। তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করা হবে।

এন’নস/এমনআ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host