1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
অবৈধভাবে চুম্বক ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় ২টি ড্রেজার জব্দ, ৪' ব্যক্তিকে ১০ লক্ষ টাকা জরিমানা  - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 2:10 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

অবৈধভাবে চুম্বক ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় ২টি ড্রেজার জব্দ, ৪’ ব্যক্তিকে ১০ লক্ষ টাকা জরিমানা 

  • Update Time : Saturday, August 31, 2024
  • 235 Time View

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :

নরসিংদীর রায়পুরা সম্পূর্ণ অবৈধ ভাবে চুম্বক ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় ২টি ড্রেজার আটক করেছে উপজেলা প্রশাসন। এসময় ৪ ব্যক্তিকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে ৪ জনকে ১০ লক্ষ টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩১ আগস্ট) দুপুরে শ্রীনগর ইউনিয়নের আব্দুল্লাহচর থেকে তাদেরকে আটক করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বালু মহল নির্ধারিত স্থান থেকে বাহিরে গিয়ে সম্পূর্ণ  অবৈধভাবে  চুম্বক ড্রেজার দ্বারা বালু উত্তোলন কালে দুটি ড্রেজার জব্দ করে উপজেলা প্রশাসন। পরে ড্রেজার সহ ড্রেজারে থাকা ৪ জনকে আটক করে নিয়ে আসা হয়।

পরে মোবাইল কোর্টের মাধ্যমে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারায় ৪ জনকে ১০ লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম।

এসময় রায়পুরা থানার উপ-পরিদর্শক রাতুল হাসান, প্রেসক্লাবের সভাপতি এম নূরউদ্দিন আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফরিদ মিয়া, সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন, রিপোর্টাসক্লাবের সাধারণ সম্পাদক অজয় সাহাসহ পুলিশ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া কাটিং ড্রেজার নিয়ে আসার আগ পর্যন্ত বালু মহলটিতে বালু উত্তোলন সম্পূর্ণ ভাবে বন্ধ ঘোষনা করেন উপজেলা প্রশাসন।

এন’নস/এমনআ 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host