1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
আপোষহীন নক্ষত্রের বিদায়, জানাজা হতে পারে বুধবার মানিক মিয়া অ্যাভিনিউতে  - Narsingdir Notun Shomoy
April 15, 2026, 11:22 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

আপোষহীন নক্ষত্রের বিদায়, জানাজা হতে পারে বুধবার মানিক মিয়া অ্যাভিনিউতে 

  • Update Time : Tuesday, December 30, 2025
  • 74 Time View

ডেস্ক রিপোর্ট : আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া।

আপোষহীন নেত্রী হিসেবে ইতিহাস সৃষ্টিকারী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) হতে পারে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

ওইদিন ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদার জানাজার আয়োজন করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ আরও জানান, বুধবার ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা শেষে সংসদ ভবন এলাকার পাশে অবস্থিত জিয়া উদ্যানে তার স্বামী ও বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে দাফন করা হতে পারে।

উল্লেখ্য, আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮০ বছর।

খালেদা জিয়ার মৃত‍্যু সংবাদটি নিশ্চিত করেছেন তার ব‍্যক্তিগত চিকিৎসক ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদারের সই এক বার্তায় এ তথ্য জানানো হয়। এছাড়া, বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

খালেদা জিয়ার জন্ম ১৯৪৬ সালের ১৫ আগস্ট। দীর্ঘ কয়েক দশক ধরে রাজনৈতিক অস্থিরতা, কারাবাস ও পুনরুত্থানের মধ্য দিয়ে বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন তিনি।

খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বে নির্বাচিত দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে পরিচিত। তার মৃত্যুর খবরে পুরো দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host