1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
ক্ষমতায় গেলে রায়পুরা হবে উন্নয়নের মডেল, চরাঞ্চল হবে শান্তির নগর - ইঞ্জি: আশরাফ - Narsingdir Notun Shomoy
April 19, 2026, 7:37 am
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

ক্ষমতায় গেলে রায়পুরা হবে উন্নয়নের মডেল, চরাঞ্চল হবে শান্তির নগর — ইঞ্জি: আশরাফ

  • Update Time : Sunday, November 3, 2024
  • 217 Time View

এম নূরউদ্দিন আহমেদ :  বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক ও নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বিএনপি দলীয় সম্ভাব্য প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে রায়পুরা হবে উন্নয়নের মডেল, প্রত্যেকটা চরাঞ্চলে বিরাজ করবে শান্তি ও শৃঙ্খলা, থাকবে আইনের শাসন, আপনারা স্বাধীনভাবে চলাফেরা করবেন। বিএনপি এবং সাধারণ মানুষ মিলেমিশে চলাফেরা করবেন। কোনপ্রকার দ্বন্দ্ব সংঘাতে আপনারা জড়াবেন না।

শনিবার (২ নভেম্বর) বিকালে রায়পুরা উপজেলার চর আড়ালিয়া ইউনিয়নের পূর্ব বাঘাইকান্দি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। চর আড়ালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাসানুজ্জামানের নেতৃত্বে কর্মী সমাবেশটি জনসমূদ্রে পরিনত হয়।

এসময় মি. আশরাফ আরও বলেন, রাজনীতি করতে গিয়ে চরাঞ্চলে দাঙ্গা লাগানো বিএনপি নেতা-কর্মীদের কাজ নয়। তাই আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। আইন নিজের হাতে তুলে নিয়ে শেখ হাসিনা দেশে থাকতে পারেন নাই। শেখ হাসিনা হত্যা, গুম, লুটপাট করেছেন। তার পরিবারের ৫৬ জনকে এমপি বানিয়েছে। ব্যাংকের কোটি কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে।

চর আড়ালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আলী আজহার মাষ্টারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রায়পুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভূইয়া, সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, রায়পুরা পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিছ আলী মুন্সী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, চর আড়ালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. হাসানুজ্জামান সরকার, চর আড়ালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোসা. মাসুদা জামান, উপজেলা মহিলা বিএনপির সভা নেত্রী আফরিনা আসাদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এন’নস/এমনআ 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host