
এম নূরউদ্দিন আহমেদ : নরসিংদীর রায়পুরা উপজেলার চর আড়ালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে আসন্ন রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ লায়লা কানিজ লাকী, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুমন মিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১১মে) বিকালে বাঘাইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রায়পুরা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংসদ পুত্র রাজীব আহমেদ পার্থ। সভায় সভাপতিত্ব করেন চর আড়ালিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আইয়ুবুর রহমান আইয়ুব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুমন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জোসনা বেগম, রায়পুরা উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক প্রদীপ কুমার বিশ্বাস, মরজাল ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, পাড়াতলী ইউপি সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, চর আড়ালিয়া ইউনিয়ন আ’লীগের কার্যকরী সদস্য দিদারুল ইসলাম দীদার, উক্ত ইউনিয়ন আ’লীগ ও অংগসংঠনের নেতৃবৃন্দের মধ্যে আবদুর রহমান, সজীব সরকার, শাহজালাল বাবু, হৃদয় সরকার, এ.কে ফকির কাউছার, রাজামিয়া, আতাউর রহমান, বোরহান মেম্বার, মোফাজ্জল মেম্বার প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন চর আড়ালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মো. নূরুজ্জামান সরকার।
Leave a Reply