1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
জলদস্যুদের কবলে নওগাঁর সাহিদুজ্জামানের বাড়িতে স্বজনদের আহাজারি - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 2:00 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

জলদস্যুদের কবলে নওগাঁর সাহিদুজ্জামানের বাড়িতে স্বজনদের আহাজারি

  • Update Time : Thursday, March 14, 2024
  • 337 Time View

প্রতিনিধি নওগাঁ :

ভারত মহাসাগড়ে জলদস্যুদের কবলে নওগাঁ সদর উপজেলার শাহী মসজিদ মহল্লার সাহিদুজ্জামানের বাড়িতে চলছে স্বজনদের আহাজারি। ছেলের জিম্মির খবর পেয়ে স্বজনরা বুক চাপড়িয়ে কাদঁছেন আর বিলাপ করছেন।তার স্ত্রী মান্না তাহরিন শতধা আক্তার স্বামী ও জাহাজে জলদস্যুদের কবলে পড়া সবার জন্য দোয়া প্রার্থনা করছেন। স্বামী এবং সকল নাবিক যেন জিম্মি দশা থেকে মুক্ত হয়ে স্বজনদের কাছে আবার ফিরে আসতে পারে।

ভারত মহাসাগড়ে জলদস্যুদের কবলে এমভি আব্দুল্লাহ নামক পন্য বহনকারী জাহাজের ২৩ জন নাবিকের মধ্যে রয়েছেন নওগাঁর সাহিদুজ্জামান। তিনি নওগাঁ সদর উপজেলার শাহী মসজিদ মহল্লার কাইয়ুম প্রফেসরের দ্বিতীয় পুত্র সন্তান। তিনি নওগাঁ কেডি উচ্চ বিদ্যালয় ১৯৯৪ সালে এস এস সি পাস করেন। নওগাঁ সরকারি কলেজ থেকে ১৯৯৬ সালে ইন্টারমিডিয়েট পাস করে ভর্তি হন চট্রগ্রাম মেরিন একাডেমিতে। সেখান থেকে কৃতিত্বের সাথে পাস করে ১৯৯৯ সালের ডিসেম্বর মাসে একটি জাহাজে মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে চাকুরী নেন।সাহিদুজ্জামানের আরও একটি বড়ো ভাই জাহাজের মেরিনার হিসেবে দীর্ঘদিন চাকরি করেছে। তার একটি ফুটফুটে ছয় মাসের কন্যা সন্তান রয়েছে যার নাম বাবার সাথে মিল রেখে মেহেরীমা সাফরীন জামান রেখেছেন।

সাহিদুজ্জামানের স্ত্রী মান্না তাহরিন শতধা আক্তার বলেন,আমার স্বামী গত মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় আমাদেরকে মুঠোফোনের মাধ্যমে জলদস্যুদের কবলে পড়ার ঘটনা জানান। সর্বশেষ বুধবার বিকেল ৪টায় আবারও কথা হয়েছে এখনও জলদস্যুরা তাদেরকে ফিজিক্যাল টর্চার করেনি,তাদেরকে জাহাজের একটি ঘরে আটকে রেখে রমজান মাস হওয়ায় সেহরি ও ইফতারের ব্যবস্তা করে দিচ্ছে,তিনি আরও জানান মুক্তিপণের ৫০ লাখ ডলার না দিলে তাদেরকে ছেড়ে দেওয়া হবেনা, তারা এখন সোমালিয়ার দিকে যাচ্ছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে এমভি আব্দুল্লাহ জাহাজটি জলদস্যুদের কবলে পড়ার খবর পেয়ে সবাই আতংকে দিন কাটাচ্ছেন।

এন’নস/এমনআ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host