1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
জামায়াতে ইসলাম বেঈমান, ওরা মোনাফেক;  - খায়রুল কবির খোকন - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 12:07 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

জামায়াতে ইসলাম বেঈমান, ওরা মোনাফেক;  – খায়রুল কবির খোকন

  • Update Time : Saturday, August 30, 2025
  • 166 Time View

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি, সাবেক সাংসদ, নরসিংদী – ১, খায়রুল কবির খোকন বলেছেন, “তাদেরকে মার্কা কে দিছে, আমাদের মার্কা নিয়েই তো এমপি হয়েছে। ২০০১ সালে তারা কি ধানের শীষ নিয়েই সংসদ সদস্য হয়নি? আজ আবার তারা বলছে ধানের শীষ নাকি বিষ। তাহলে দাড়িপাল্লা নিয়ে নির্বাচন করলো না কেন?”

শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মাধবদী পৌর বিএনপির আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামী বাংলাদেশকে  ‘বেইমান, বিশ্বাসঘাতক ও মোনাফেক’ আখ্যা দিয়ে খায়রুল কবির খোকন বলেন, “জামায়াত বলে যদি তারা হেরে যায় তবে ইসলাম হেরে যাবে, কুরআন হেরে যাবে। তারা কি বেহেশতের টিকিট বিক্রির এজেন্সি নিয়েছে? একাত্তরে তারা মানবতা বিরোধী অপরাধ করেছে, গণহত্যা করেছে এবং প্রিয় স্বাধীনতার বিরোধিতা করেছে। তাই এ দেশের রাজনীতিতে তাদের কোনো অধিকার নেই।”

তিনি আরও বলেন, “জামায়াত কখনো জাতীয় স্মৃতিসৌধে যায়নি, জাতীয় পতাকা তুলে না, শহীদ মিনারে যায় না। তারা এখনো স্বাধীনতাকে মেনে নিতে পারেনি এবং জাতির কাছে ক্ষমাও চায়নি। যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করবে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে।”

সভায় মাধবদী পৌরসভা বিএনপির সভাপতি আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. জাকারিয়ার সঞ্চালনায় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host