1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
দেশের মানুষ প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না: ড. মঈন খান - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 1:21 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

দেশের মানুষ প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না: ড. মঈন খান

  • Update Time : Sunday, April 28, 2024
  • 301 Time View

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, ‘দেশের মানুষ নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। তারা সংঘাত, সহিংসতা ও প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। তাই আমাদের বড় চ্যালেঞ্জ গণতন্ত্রের চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ দেশের ১৮ কোটি মানুষকে ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে হবে।’

শনিবার (২৭ এপ্রিল) দুপুরে একটি সামাজিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘স্বাধীনতা যুদ্ধে অন্যতম উদ্দেশ্য ছিল দেশের দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তি। সবাইকে নিয়ে মিলেমিশে একটি সমাজ ব্যাবস্থা সৃষ্টি করতে চাই, যেখানে ধনী-গরিবের ব্যাবধান কমে আসবে, মানুষ সুখে শান্তিতে বসবাস করবে। ধৈর্য এবং সংযম- এই দুইটি গুণাবলি দেশের মানুষের মনে জাগরণ করে পুনরায় অর্থনীতি স্থিতিশীল করে তুলবো। মানুষের জীবনযাত্রা সহজ করে তুলবো। দেশের মানুষ যাতে সুখে-শান্তিতে বসবাস করতে পারে, আমরা সেই পথে অগ্রসর হবো।’

এসময় কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক ইঞ্জিনিয়া আশরাফ উদ্দিন বকুল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক, বিশিষ্ট শিল্পপতি মঞ্জুর এলাহীসহ, জেলা ও বিভিন্ন উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এন’নস/এমনআ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host