1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নরসিংদীতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 1:24 am
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

নরসিংদীতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

  • Update Time : Wednesday, January 29, 2025
  • 280 Time View

নিজস্ব প্রতিবেদক  :

নরসিংদীর বেলাবোতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে।

বুধবার (২৯জানুয়ারী) ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছোট ভাই প্রদ্বীপ চন্দ্র সরকারের (৬২) মৃত্যু হয়।

এর আগে, মঙ্গলবার দুপুরে বেলাব উপজেলার পাটুলী ইউনিয়নের গলগলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত প্রদ্বীপ চন্দ্র সরকার গলগলিয়া গ্রামে জীতেন্দ্র চন্দ্র সরকারের ছেলে।

নিহতের স্বজনরা জানায়, বড় ছেলে কৃষ্ণ চন্দ্র সরকার (৭০) ও ছোট ছেলে প্রদ্বীপ চন্দ্র সরকারের মধ্যে দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার দুপুরে জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে বড় ভাই কৃষ্ণ চন্দ্র সরকার ছোট ভাই প্রদ্বীপ চন্দ্র সরকারের মাথায় কোদাল দিয়ে কোপ দেয়। এতে আহত প্রদ্বীপ চন্দ্র সরকারকে প্রথমে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের মেয়ে আরতি চন্দ্র সরকার বাদী হয়ে কৃষ্ণ চন্দ্র সরকার ও তার স্ত্রী অঞ্জনা রানীকে আসামি করে বেলাব থানায় হত্যা মামলা করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত বড় ভাই ও তার পরিবার পলাতক রয়েছে।

বেলাব থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘এ ঘটনায় বেলাব থানায় হত্যা মামলা দায়ের করেছেন নিহতের মেয়ে। আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এন’নস/এমনআ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host