1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নরসিংদীতে বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ আটক ১ - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 2:11 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

নরসিংদীতে বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ আটক ১

  • Update Time : Wednesday, October 9, 2024
  • 208 Time View

নিজস্ব প্রতিবেদক :

নরসিংদী শহরের ভেলানগর এলাকা থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ মঞ্জুরুল আলম ওরফে মঞ্জুর(৪৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (৮অক্টোবর) জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী প্রসিকিউটর মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন। এ সময় তার কাছ থেকে ভারতীয় তৈরি নিষিদ্ধ ২৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

সহকারী প্রসিকিউটর মেহেদী হাসান জানান, সোমবার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর উপপরিচালক মোহাম্মদ সামছুল আলমের নির্দেশে “ক” সার্কেলের পরিদর্শক মোঃ ফজলুল হক খান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে শহরের ভেলানগরস্হ নগর প্যালেস আবাসিক হোটেলের সামনে অভিযান পরিচালনাকালে মঞ্জুরুল আলম ওরফে মঞ্জুর নামে এক মাদক কারবারিকে ২৪ বোতল ফেন্সিডিল সহ হাতেনাতে গ্রেপ্তার করেন।

তিনি আরও জানান, সম্ভবত সে মাদকগুলো নরসিংদী ও আশপাশের জেলায় বিক্রি করতে নিয়ে এসেছিলো। পরে পরিদর্শক মোঃ ফজলুল হক খান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নরসিংদী মডেল থানায় মামলা দায়ের করেন বলেও তিনি জানান।

এন’নস/এমনআ 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host