1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নরসিংদীতে মরহুম এমরান হোসেন ভূইয়ার স্মরণে আলোচনা সভা ও দোয়া - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 12:13 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

নরসিংদীতে মরহুম এমরান হোসেন ভূইয়ার স্মরণে আলোচনা সভা ও দোয়া

  • Update Time : Saturday, November 2, 2024
  • 339 Time View

এম নূরউদ্দিন আহমেদ, নরসিংদী : নরসিংদীর বেলাবো উপজেলার আমদিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিএনপি’র প্রয়াত সাংগঠনিক সম্পাদক মরহুম এমরান হোসেন ভূইয়া এর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২নভেম্বর) বিকেলে বেলাব ঈদগাহ মাঠে উক্ত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে আমদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. মাহবুব আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদীর (পলাশ-২) আসন থেকে নির্বাচিত সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান।

আমদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আইনুল হক মিয়া’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আঃ ছাত্তার, জেলা বিএনপি নেতা সারোয়ার মৃধা, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি অ্যাড. কানিজ ফাতেমা, পলাশ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর, পলাশ উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আলম মোল্লা, ঘোড়াশাল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মহি উদ্দিন, পলাশ উপজেলা যুবদলের সভাপতি নেছার খান, পলাশ উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাড.  বাছেদসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এন’নস/এমনআ 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host