
এম নূরউদ্দিন আহমেদ :
নরসিংদী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ।
সোমবার (১০নভেম্বর) জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার তাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে ঘোষণা করেন।
আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে বিশেষ সাফল্য অর্জন, জনগণের সঙ্গে সুসম্পর্ক স্থাপন ও থানা ব্যবস্থাপনায় দক্ষতার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, ওসি আদিল মাহমুদ দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে রায়পুরা থানায় অপরাধ দমন, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধারসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয়েছে।
জেলা পুলিশ সুপার (এসপি) মো. মেনহাজুল আলম (পিপিএম) এর পক্ষ থেকে আয়োজিত মাসিক কল্যাণ সভায় তাকে ‘জেলার শ্রেষ্ঠ ওসি’ হিসেবে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।
এই অর্জনের জন্য ওসি আদিল মাহমুদ সকল পুলিশ সদস্য, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এ সম্মান শুধু আমার নয়—রায়পুরা থানার প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল।”
Leave a Reply