
এম নূরউদ্দিন আহমেদ : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় নরসিংদীর রায়পুরায় উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তারা দেশবাসীর প্রতি দোয়ার আহ্বান জানান। মিলাদ মাহফিল শেষে অসহায়দের মাঝে তবারক বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠানটি গিরে ছিলো শোকের ছায়া।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ ফাইজুর রহমান, রায়পুরা পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ আব্দুল কুদ্দুস মিয়া, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, দপ্তর সম্পাদক মোহাম্মদ ফরিদ উদ্দিন, সম্পাদক মন্ডলীর সদস্য আব্দুল বাছেদ, উপজেলা যুবদলের আহবায়ক আলফাজ উদ্দিন মিঠু, সদস্য সচিব নুর আহমেদ চৌধুরী মানিক, যুবদলের নেতা মোহাম্মদ আলকাছ উদ্দিন, হুমায়ুন কবির, পৌরসভা শ্রমিক দলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাসহ উপজেলা ছাত্রদল, রায়পুরা সরকারি কলেজ শাখা ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply