1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 12:08 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : Saturday, November 29, 2025
  • 117 Time View

এম নূরউদ্দিন আহমেদ :

নরসিংদীর রায়পুরায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় মৌন মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৯নভেম্বর) বিকেলে স্থানীয় বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে মৌন মিছিল উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।মিছিলে রায়পুরা উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পুরো মিছিলজুড়ে নেতাকর্মীরা নীরবভাবে হাত উঁচু করে বেগম জিয়ার সুস্থতা কামনায় সংহতি প্রদর্শন করেন। পরে উপজেলা প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে বক্তারা বলেন, “বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের প্রতীক। তাঁর সুস্থতা শুধু একটি দলের নয়, সমগ্র জাতির প্রত্যাশা। আমরা সকলেই তাঁর দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করছি।” দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম। এতে দেশের শান্তি, কল্যাণ ও নেতাকর্মীদের নিরাপত্তা কামনাও করা হয়। এ সময় বিএনপি নেতারা অভিযোগ করেন যে, বেগম জিয়ার উন্নত চিকিৎসায় নানা প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। তারা তাঁর চিকিৎসার বিষয়ে মানবিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। উপস্থিত নেতাকর্মীরা জানান, বেগম জিয়ার দ্রুত সুস্থতার জন্য রায়পুরার সর্বত্রই বিভিন্ন দোয়া মাহফিল ও কর্মসূচি অব্যাহত থাকবে। এতে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় তাঁতী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব গোলাপ মঞ্জুর, জেলা বিএনপির সহসভাপতি ফাইজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এমএন জামান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা হযরত আলী ভূঁইয়া, সাবেক সভাপতি মো. ফজলুর রহমান, রায়পুরা পৌরসভার সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ আব্দুল কুদ্দুস মিয়া, পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সি, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক ভূঁইয়া মোহন, উপজেলা যুবদলের আহ্বায়ক আলফাজউদ্দিন মিঠু, সদস্য সচিব নুর আহমেদ চৌধুরী মানিক, উপজেলা মহিলা দলের সভাপতি আরফিনা আসাদসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host