1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মোল্লা টাওয়ারের বর্ষপূতি উপলক্ষে মিলাদ ও দোয়া  - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 4:49 am
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

মোল্লা টাওয়ারের বর্ষপূতি উপলক্ষে মিলাদ ও দোয়া 

  • Update Time : Monday, October 28, 2024
  • 298 Time View
এম নূরউদ্দিন আহমেদ :  নরসিংদী রেলওয়েস্টেশন রোডস্থ “মোল্লা টাওয়ার”-এর এক বছর পূর্তি উপলক্ষে এক আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) বিকেলে “মোল্লা টাওয়ার” এর চতর্থ তলায় হলরুমে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।
আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক এম মোজাম্মেল হক এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোল্লা টাওয়ারের মালিক প্রবাসী মো. আল আমিন মোল্লা। এম.আর. মামুন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মোল্লা টাওয়ার এর ভাড়াটি, হলিডে রেস্টুরেন্ট এর সত্ত্বাধিকারী আনিছুজ্জামান, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়, সাংবাদিক হলধর দাস, এম নুরউদ্দিন আহমেদ, মেহেদী হাসান রিপন , রফিকুল হক, রানা, আজিজুল, আবদুল কাদির, হারুনুর রশুদ, বশির আহম্মেদ মোল্লা ও ফরহাদ আলম প্রমুখ।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন স্টেশন মসজিদের ইমাম। 
মোল্লা টাওয়ারের চেয়ারম্যান প্রবাসী আল আমিন মোল্লা বলেন, দীর্ঘ প্রায় ২০ বছর পূর্বে স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়ায় পাড়ি জমায়। সেখানে লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন কাজ করতাম। এক পর্যায়ে লেখাপড়া শেষ করে মালয়েশিয়াতেই ব্যবসা শুরু করি। প্রবাসে দিন রাত পরিশ্রম করে জমানো টাকায় প্রথমে মোল্লা টাওয়ারের জমিটি ক্রয় করি এবং চার তলা বিশিষ্ট একটি এপার্টমেন্ট নির্মাণ করি। নির্মাণের পর পুরো ভবনটিই “হলিডে রেস্টুরেন্ট” এর সত্ত্বাধিকারী আনিছুজ্জামানকে ভাড়ায় দেয়। তিনি আমার কাছ থেকে ভাড়া নিয়ে অত্যন্ত আধুনিক একটি রেস্টুরেন্ট স্থাপন করেন। যা আমার তথা নরসিংদীবাসীর জন্য আনন্দের এবং গর্বের ব্যাপার।
হলিডে রেস্টুরেন্ট এর সত্ত্বাধিকারী আনিছুজ্জামান বলেন, মোল্লা টাওয়ারটির নীচত তলা থেকে চতুর্থ তলা পর্যন্ত ভাড়া নিয়ে “হলিডে রেস্টুরেন্ট” স্থাপন করেছি। এটি দেশের প্রথম ইন্টেলিজেন্ট রোবটিক্স রেস্টুরেন্ট। রোবটের মাধ্যমে এবং প্রযুক্তির সহায়তায় খাবারের অর্ডার নেয়া এবং পরিবেশন করা হয়। এমন রেস্টুরেন্ট বাংলাদেশের কোথাও নেই। আমরাই নরসিংদীতে প্রথম এনেছি। এছাড়া খাবারের মান নিয়েও আমরা যথেষ্ঠ সচেতন। আধুনিকতার ছোঁয়া যেমন রেস্টুরেন্টি পরিচালিত হয়, তেমনি উন্নতমানের খাবার পরিবেশনে আমরা বদ্ধ পরিকর।
এন’নস/এমনআ 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host