1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার নারায়ণগঞ্জ রোডে অর্ধবেলা হরতাল - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 1:44 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

রবিবার নারায়ণগঞ্জ রোডে অর্ধবেলা হরতাল

  • Update Time : Friday, November 15, 2024
  • 175 Time View

নিজস্ব প্রতিবেদক :  ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসের ভাড়া কমিয়ে ৪৫ টাকা নির্ধারণ এবং শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া বাস্তবায়নের দাবিতে রোববার (১৭ নভেম্বর) নারায়ণগঞ্জ শহরে আধাবেলা হরতালের ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ যাত্রী অধিকার ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বি।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে শহরের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে এই কর্মসূচির কথা জানান তিনি।

বাসভাড়া কমানোর দাবিতে সংগঠনটি ২৯ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত লিফলেট বিতরণ, শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারণা, নাগরিকদের সঙ্গে মতবিনিময়, মিছিল, সমাবেশ ও মশাল মিছিলের কর্মসূচি ঘোষণা করে। দাবি মানা না হলে ১৭ নভেম্বর অর্ধদিবস হরতালেরও ঘোষণা দেয়।

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নন-এসি বাসের ভাড়া সর্বোচ্চ ৪৫ টাকা এবং এসি বাসের ভাড়া সর্বোচ্চ ৬৫ টাকা নির্ধারণের দাবি সংগঠনটির। একইসঙ্গে শিক্ষার্থীদের ভাড়া অর্ধেক করারও দাবি জানিয়ে আসছেন তারা। নারায়ণগঞ্জের বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী, সামাজিক, নাগরিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা এই আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছেন। বাসভাড়া কমাতে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দিয়েছেন।

গত কয়েকদিনে জেলা প্রশাসকের নেতৃত্বে যাত্রী অধিকার ফোরাম, বাস মালিক ও সরকারি কয়েকটি দপ্তরের সমন্বয়ে একাধিক বৈঠক হয়েছে। তবে, বাসভাড়া কমানোর বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ফলে ১৭ নভেম্বর অর্ধদিবস হরতাল কর্মসূচি পালনের সিদ্ধান্ত জানিয়েছে যাত্রী অধিকার ফোরাম। এতেও দাবি পূরণ না হলে পরবর্তীতে আরো কঠিন সিদ্ধান্তে যাবে যাত্রী সাধারণ।

এন’নস/এমনআ 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host