1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল - Narsingdir Notun Shomoy
April 17, 2026, 1:12 am
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল

  • Update Time : Saturday, March 15, 2025
  • 277 Time View

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :

নরসিংদীর রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে  আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫মার্চ) পৌর এলাকায় অবস্থিত দুলহান কমিউনিটি সেন্টারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. তৌফিকুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অজয় সাহার সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা।

এসময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম  সদস্য মো. ইকবাল হোসেন শ্যামল, নরসিংদী জেলা বিএনপির যুগ্ন আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান ফাইজুর রহমান, জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য রফিকুল আমিন ভুইয়া রুহেল, সদস্য জাহাঙ্গীর আলম বাদল, রায়পুরা পৌরসভার সাবেক মেয়র ও পৌরসভা  বিএনপির সাবেক আহবায়ক আব্দুল কুদ্দুছ মিয়া, রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) প্রবীর কুমার ঘোষ, রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক ভুইয়া মোহন, বাংলাদেশ জামায়েত ইসলামী রায়পুরা শাখার আমির মাওলানা জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের আহবায়ক আলফাজ উদ্দিন মিঠু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আক্তার হোসেন’সহ উপজেলা প্রশাসন, থানা পুলিশ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আলেম ও এতিম ছাত্ররা উপস্থিত ছিলেন।

এছাড়াও দৈনিক সময়ের মুক্তচিন্তা পত্রিকার সম্পাদক জয়নুল আবেদীন, নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি এম নূরউদ্দিন আহমেদ, সাবেক সভাপতি মো. মোস্তফা খান, বশির আহমেদ মোল্লা, মাহবুবুল আলম লিটন, রায়পুরা উপজেলা সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মেহেদী হাসান রিপন, সভাপতি হারুন অর রশিদ (বর্তমান), সাধারণ সম্পাদক তানভির মান্নান, নরসিংদী সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ তন্ময় সাহা, রিপোর্টার ক্লাবের কোষাধ্যক্ষ এম আজিজুল ইসলামসহ জেলা ও উপজেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিশেষ মোনাজাত করা হয়।

এন’নস/এমনআ 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host