1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা - Narsingdir Notun Shomoy
April 5, 2026, 2:25 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

  • Update Time : Thursday, February 19, 2026
  • 53 Time View

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর রায়পুরা পৌরসভা এলাকায় যান চলাচলে আর কোনো টোল, চাঁদা, ট্যাক্স দিতে হবে না বলে ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত জাতীয় সংসদের মাননীয় সাংসদ ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।

অল্প কিছুক্ষন আগে তিনি তার ফেইসবুক আইডি থেকে পোস্ট করে এ সুখবরটি জানান, তিনি লিখেন ” সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, “রায়পুরা পৌরসভার” অভ্যন্তরে কোনো স্ট্যান্ডে সিএনজি, ভিভাটেক, অটোরিকশা ও টেম্পুসহ কোনো ধরনের যানবাহন থেকে কোনো প্রকার ‘টোল’ (চাঁদা/ট্যাক্স) নেওয়া বা দেওয়া যাবে না। ​আজ থেকে রায়পুরা ‘টোল মুক্ত’ হিসেবে গণ্য হবে। ​জনস্বার্থে এ ধরনের কল্যাণকর কাজ অব্যাহত থাকবে। আপনাদের মূল্যবান পরামর্শ প্রত্যাশা করছি।

চলবে…
​আদেশক্রমে:
ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, এমপি। (পোস্টটি হুবহু তুলে ধরা হলো)

পৌরসভা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পৌর এলাকার বিভিন্ন সড়ক ও প্রবেশপথে যানবাহন থেকে টোল আদায় করা হতো। এতে স্থানীয় ব্যবসায়ী, পরিবহন চালক ও সাধারণ যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছিলেন। বিষয়টি নিয়ে নাগরিকদের পক্ষ থেকে একাধিকবার অভিযোগ উত্থাপিত হয়। সেই প্রেক্ষিতে জনস্বার্থ বিবেচনায় টোল ব্যবস্থা সম্পূর্ণ বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন নরসিংদী-৫, রায়পুরা থেকে নির্বাচিত সাংসদ ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। টোল বাতিলের ফলে পৌর এলাকায় চলাচলকারী অটোরিকশা, সিএনজি, ভ্যান, মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন অবাধে চলাচল করতে পারবে। এতে পরিবহন ব্যয় কমবে এবং ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
এদিকে টোলমুক্ত ঘোষণায় স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন। তারা বলেন, “দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। এখন থেকে আর অতিরিক্ত অর্থ গুনতে হবে না।”
পৌরসভা কর্তৃপক্ষ আরও জানান, রাজস্ব ঘাটতি পূরণে বিকল্প উৎস খুঁজে বের করা হবে এবং নাগরিক সেবার মান উন্নয়নে কাজ অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host