1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রায়পুরা বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত   - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 8:22 am
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

রায়পুরা বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত  

  • Update Time : Sunday, November 10, 2024
  • 318 Time View

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :  নরসিংদীর রায়পুরায় দীর্ঘ ১৮ বছর পর অনুষ্ঠিত হয়ে গেলো বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ। ফাইনালে মুখোমুখি হয় নরসিংদী সিটি ফুটবল ক্লাব বনাম আশুগঞ্জ রাইজার্স ফুটবল একাডেমী। খেলার নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে নরসিংদী সিটি ফুটবল ক্লাবকে ৪-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে আশুগঞ্জ রাইজার্স ফুটবল একাডেমী।

রবিবার (১০ নভেম্বর) রায়পুরা ফুটবল ট্রেনিং সেন্টারের আয়োজনে ও রায়পুরা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. ফরিদ উদ্দিন এর সভাপতিত্বে রায়পুরা সরকারি কলেজ মাঠে এ খেলাটির আয়োজন করা হয়। চ্যাম্পিয়ন দলের হাতে পুরষ্কার তুলে দেন খেলার প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। প্রধান অতিথির বক্তব্যে আশরাফ উদ্দিন বকুল রায়পুরায় একটি পুর্নাঙ্গ ফুটবল কোচিং সেন্টার প্রতিষ্ঠা করার ইচ্ছা প্রকাশ করেন।

এসময় রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: শফিকুল ইসলাম, রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জব্বার, রায়পুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভুইয়া, সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, পৌর বিএনপি সভাপতি ইদ্রিস আলী মুন্সি, করিম গ্রুপের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন এস এম শাহ আলম, সিলেট এম. এ.জি উসমানী মেডিকেল কলেজ অর্থোপেডিক্স সার্জারি সহকারী অধ্যাপক মো: মনিরুজ্জামান মনিরসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এন’নস/এমনআ 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host