
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :
“স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ ” এ স্লোগানকে সামনে রেখে নরসিংদী রায়পুরা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা বিয়াম ল্যাবরেটরী স্কুল মাঠে এ হাত ধোঁয়া সমাবেশ অনুষ্ঠান হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হাসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম।
এসময় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আমিনুল রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সামালগীর আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ইয়াসিন, বিয়াম ল্যাবরেটারি স্কুলের প্রিন্সিপাল মো. রফিকুল ইসলাম, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. ফরিদ উদ্দিন, ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন ও রিপোর্টাস ক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এন’নস/এমনআ/জুয়েল
Leave a Reply