1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে দু'গ্রুপে সংঘর্ষ, নিহত ১ - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 12:45 am
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রুপে সংঘর্ষ, নিহত ১

  • Update Time : Monday, July 21, 2025
  • 332 Time View

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন। সোমবার (২১ জুলাই) সকালে শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামে এঘটনা ঘটে।

নিহত মোমেনা খাতুন (৫০) ওই গ্রামের আক্তার মিয়ার স্ত্রী। নিহতের পরিবারের দাবি, গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন ওই নারী।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক বছর ধরে আধিপত্য বিস্তার নিয়ে রায়পুরার চরাঞ্চল সায়দাবাদ এবং বালুরচর এলাকার মধ্যে “কার বেশী ক্ষমতা এই সূত্র ধরে কোন্দল চলছিল”। এরই জের ধরে সোমবার সকালে মরণ নেশা টেঁটা ও আগ্নেয়াস্ত্র নিয়ে মাঠে নামে দুই গ্রুপ । এ সময় সায়দাবাদ গ্রামের মোমেনা খাতুন নামে ওই নারী নিহত হয়। এরপর থেকে রায়পুরার চরাঞ্চলে দুই গ্রুপের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলছে।

এতে নিরপরাধ, ঝগড়ার সাথে জড়িত নয় একজন এক্স আর্মির বাড়ীঘর ভাংচুর ও অগ্নিসংযোগ ও লোটপাট করেছে হানিফ মাষ্টার সমর্থকরা। ক্ষতি গ্রস্থ আর্মি সদস্যদের নাম মো. সেলিম মিয়া। তিনি ঢাকায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন।

এ বিষয়ে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার (ক্রাইম অ্যান্ড অপস) বলেন, রায়পুরা  চরাঞ্চালে দুই গ্রামের মধ্য সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

খবর পেয়ে এলাকায় প্রবেশ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিমও। খবর লেখা পর্যন্ত সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এলাকায় অবস্থান করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host