
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় আসন্ন ঈদুল আযহা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা করেছে নরসিংদীর রায়পুরা উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৭ মে) সকালে রায়পুরা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উক্ত প্রস্তুতি সভায় রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা খান নুর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, রায়পুরা উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. ফরিদ উদ্দিন, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. তৌফিকুর রহমান তৌফিক, রায়পুরা সাংবাদিক ফোরামের সভাপতি মো. হারুনুর রশীদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার ঘোষ, উপজেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হক ভূইয়া মোহন, রায়পুরা জামায়াতে ইসলামী নায়েবে আমির মো. নজরুল ইসলাম মোল্লা, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান পনির, চানপু ইউপি চেয়ারম্যান আ. মোমেন সরকারসহ বিভিন্ন দপ্তরের প্রধান, ঠিকাদার, ব্যবসায়ী, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
বক্তারা রায়পুরা উপজেলায় বিভিন্ন এলাকায় মাদকের প্রসার ও ব্যবহার, চুরি-ডাকাতি, ছিনতাই সহ খুনের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এর প্রতিকার নিয়ে বিষদ আলোচনা করেন। বিশেষ করে আসন্ন পবিত্র ইদুল আযহা উপলক্ষে বিভিন্ন বাজার, রাস্তা-ঘাটের অপরাধ দমন ও নিরাপত্তা জোরদার বিষয়ে আলোচনা করা হয়।
এন’নস/এমনআ
Leave a Reply