1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রায়পুরায় উল্টো রথে শেষ হলো রথযাত্রা - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 2:08 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

রায়পুরায় উল্টো রথে শেষ হলো রথযাত্রা

  • Update Time : Tuesday, July 16, 2024
  • 245 Time View

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :

নরসিংদীর রায়পুরায় উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথদেবের রথযাত্রা। সোমবার (১৫ জুলাই) বেলা ৩টায় রায়পুরা মিলন  মন্দির প্রাঙ্গণ থেকে বের হয় উল্টো রথের বর্ণাঢ্য শোভাযাত্রা।

বর্ণিল সাজে সজ্জিত বিশাল রথে জগন্নাথ দেব, শুভদ্রা ও বলরামের প্রতিকৃতি নিয়ে বের হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হাসান উল্টো রথযাত্রার উদ্বোধন করেন। পরে তা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার মিলন মন্দিরে গিয়ে শেষ হয়। এর মধ্য দিয়েই সমাপ্তি ঘটে রথযাত্রা উৎসবের ৯ দিনব্যাপী নানা অনুষ্ঠানের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, রায়পুরা থানা অফিসার ইনচার্জ  (ওসি) তদন্ত শ্রী প্রবীর ঘোষ, পুজা উদযাপন কমিটির সহসভাপতি সমীর রায়, সাধারণ সম্পাদক তাপস কুমার বিশ্বাস, পৌরসভা পুজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক অজয় সাহা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডভোকেট চন্দন কান্তি সাহা, সভাপতি, রায়পুরা উপজেলা পূজা উদযাপন পরিষদ।

এন’নস/এমনআ 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host