1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রায়পুরায় টাকার বিনিময়ে এনআইডির তথ্য পাচার, আটক ২ - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 2:16 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

রায়পুরায় টাকার বিনিময়ে এনআইডির তথ্য পাচার, আটক ২

  • Update Time : Wednesday, March 19, 2025
  • 230 Time View

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :

নরসিংদীর রায়পুরায় টাকার বিনিময়ে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য পাচারের অভিযোগে নির্বাচন কমিশনের দুই কর্মচারীকে আটক করা হয়েছে।

বুধবার (১৯মার্চ) সন্ধ্যায় তাদের আটক করা হয়। এর আগে নির্বাচন কার্যালয়ে দিনভর অভিযান চালান জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে গঠিত তদন্ত কমিটির সদস্যরা।

আটকরা হলেন- উপজেলা নির্বাচন কার্যালয়ের ডাটা এন্ট্রি অপারেটর নরসিংদী পৌর শহরের পূর্ব ব্রাহ্মন্দী এলাকার আব্দুল গফুর মিয়ার ছেলে নাহিদুল ইসলাম ও স্ক্যানিং অপারেটর আশিকুল ইসলাম।

উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দ্বীন মোহাম্মদ রাসেল বলেন, অর্থের বিনিময়ে বিভিন্ন ব্যক্তির কাছে এনআইডির তথ্য বিক্রি করছিলেন নাহিদুল ও আশিকুল। এ নিয়ে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ।

এরই ধারাবাহিকতায় সকাল থেকে কার্যালয়ে অভিযান চালান নির্বাচন কমিশন সচিবালয় আইডিইএ প্রকল্প পরিচালক (আইটি) উইং কমান্ডার সাদ ওয়ায়েজ তানভীর, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ সিস্টেম এনলিস্ট প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম ও সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার মেহেদী হাসান।

উইং কমান্ডার সাদ ওয়ায়েজ তানভীর বলেন, মুঠোফোন বন্ধ করে ওই দুই কর্মীর স্বীকারোক্তি নেয়া হয়েছে। গত ছয় মাসে আশিকুলের বিকাশ অ্যাকাউন্টে ১২ লাখ টাকা ও নাহিদুলের দুই লাখ টাকা লেনদেনের প্রমাণ মিলেছে।

পরে তাদের দুজনকে আটক করা হয়। তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

আজিজুল/এন’নস/এমনআ 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host