1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট - Narsingdir Notun Shomoy
March 15, 2026, 8:35 am
শিরোনাম :
রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা রায়পুরায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন

রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট

  • Update Time : Sunday, March 15, 2026
  • 1 Time View

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর রায়পুরা উপজেলায় নিখোঁজের একদিন পর আব্দুর রহমান নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার মরজাল ইউনিয়নের চরমরজাল গ্রামের একটি বাড়ির ছাদ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

​নিহত আব্দুর রহমান চরমরজাল গ্রামের শুকুর আলীর ছেলে। নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল থেকে নিখোঁজ ছিলো আব্দুর রহমান। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে ওইদিন সন্ধ্যায় পরিবারের পক্ষ থেকে রায়পুরা থানায় একটি নিখোঁজ জিডি করা হয়। ​এরপর আজ সকালে প্রতিবেশী ইদ্রিস মিয়ার একতলা বাড়ির ছাদে শিশুটির মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সিআইডির একটি টিম কাজ করছে৷

​রায়পুরা থানার তদন্ত কর্মকর্তা প্রবীর কুমার ঘোষ বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থল এসে মরদেহ দেখতে পাই। নিখুঁত বিশ্লেষণের জন্য ঢাকার সিআইডি ক্রাইম সিন ইউনিটকে জানানো হয়েছে তারা এসে সুরতহাল প্রতিবেদন করবে। মরদেহের আলামত যেনো নষ্ট না হয় সেজন্য পুলিশ কাজ করছে৷ সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) ও অফিসার ইনচার্জ ঘটনাস্থলে আছেন।

​এদিকে শিশু আব্দুর রহমানের এমন রহস্যজনক মৃত্যুতে চরমরজাল গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহজারিতে ভারি হয়ে উঠেছে চারপাশ। এই ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

এননস/এমনআ/রায়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host