1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রায়পুরায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন   - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 1:25 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

রায়পুরায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  

  • Update Time : Tuesday, July 2, 2024
  • 247 Time View
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি : 
নরসিংদীর রায়পুরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭)-২০২৪ এর খেলা শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (০১ জুলায়) সকালে সাড়ে ১০টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় উপজেলার মির্জানগর ইউনিয়নের বাঙালী নগর শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী ম্যাচে উপস্থিত হয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. ইকবাল হাসান।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, মির্জানগর  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী  মোহাম্মদ বশির উদ্দিন সরকার, উপজেলা ক্রিয়া সম্পাদক সন্তোষ দাস, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি এম নূরউদ্দিন আহমেদ, পৌরসভার কাউন্সিলর মোকারম হোসেনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ম্যাচে পৌরসভা ও মির্জানগর ইউনিয়ন পরিষদ একাডেমি অংশগ্রহণ করেন। খেলা উপজেলার ২৪টি ইউনিয়ন একটি পৌরসভা অংশগ্রহণ করবে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম জানান, প্রতি বছরের ন্যায় এবছর ও রায়পুরায়  শুরু হয়েছে বয়স ভিত্তিক অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট।
পর্যায়ক্রমে একটি পৌরসভা সহ প্রত্যেকটি ইউনিয়ন উক্ত টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. ইকবাল হাসান জানান, ক্রীড়ার উন্নয়নের জন্য মাস্টারপ্ল্যান করা হচ্ছে। বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে মাঠ ও খেলোয়াড়দের মানোন্নয়নে কাজ করা হবে। তাই যুব সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনতে নানামুখী ক্রীড়ার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। ছাত্র ও যুব সমাজকে মাদক থেকে ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নেই।
এন’নস/এমনআ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host