1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রায়পুরায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 12:47 am
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

রায়পুরায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

  • Update Time : Monday, September 22, 2025
  • 162 Time View

এম নূরউদ্দিন আহমেদ, রায়পুরা: নরসিংদীর রায়পুরায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনকে ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২সেপ্টেম্বর) সকালে পৌরসভা মাঠে এ সভার আয়োজন করা হয়। এতে উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, পূজা উদযাপন পরিষদ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজা কেবল হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। তাই সব ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে পূজা উদযাপনকে শান্তিপূর্ণ ও আনন্দঘন করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানটি শুরু হয়। এসময় তিনি বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিটি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার থাকবে এবং সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। তিনি আরও বলেন, “পূজার সময় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সবসময় সজাগ থাকবে। পূজা কমিটির সদস্যরা প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করলে উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করা সম্ভব হবে।”

সভায় পূজা উদযাপন পরিষদের নেতারা প্রশাসনের এসব উদ্যোগের প্রশংসা করেন এবং পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় পৌরসভা সচিব মো. মনিরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, রায়পুরা উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বাবু দীপক দও, রায়পুরা কেন্দ্রীয় মিলন মন্দিরের সভাপতি বাবু সবুজ নন্দী, সাধারণ সম্পাদক বিজয় পাল, পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারি কাজী সফিকুল্লাহ নীরু, পৌরসভা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক মিঠু বর্মনসহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, রায়পুরা পৌরসভায় মোট (২২)টি পূজামণ্ডপে এ বছর দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা শুরুর দিন থেকে বিজয়া দশমী পর্যন্ত প্রতিটি মণ্ডপে প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়।
এন’নস/এমনআ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host