1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রায়পুরার বিএনপি নেতাদের বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে ঢাকায় বৈঠক অনুষ্ঠিত - Narsingdir Notun Shomoy
April 15, 2026, 11:28 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

রায়পুরার বিএনপি নেতাদের বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে ঢাকায় বৈঠক অনুষ্ঠিত

  • Update Time : Monday, October 20, 2025
  • 131 Time View

নিজস্ব প্রতিবেদক : নরসিংদী-৫ রায়পুরা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের বিরোধী নিষ্পত্তির লক্ষে সোমবার (২০ অক্টোবর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এতে সভায় সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

দীর্ঘ ২৮বছর যাবৎ হাত ছাড়া নরসিংদী-৫ (রায়পুরা) আসনটি পুনঃ উদ্ধার করতে রায়পুরার সকল মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে অনুষ্ঠিত সভায় দলীয় ঐক্য ও শৃঙ্খলা রক্ষার ওপর গুরুত্বারোপ করে সকল নেতৃবৃন্দকে সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।

নরসিংদী-৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক প্রকৌশলী মো.  আশরাফ উদ্দিন বকুল, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি জামাল আহমেদ চৌধুরী, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, যুগ্ম সাধারণ সম্পাদক এমএন জামান ও স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক একেএম জাহাঙ্গীর আলম বাদল।

এসময় রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, জেলা বিএনপি নেতা এড, আল আমিন হোসাইন বিপ্লব ও শাহাজান সরকার সুহাগ উপস্থিত ছিলেন। সভায় নেতারা আগামী নির্বাচনের প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

উল্লেখ্য যে, গত ১৩অক্টোবর বিকালে রায়পুরা পৌরসভা মাঠে রাস্ট্র কাঠামো মেরামতে ৩১দফা বাস্তবায়নের লক্ষে মতবিনিময় সভায় এক বক্তব্যে জেলা বিএনপির সহসভাপতি জামাল আহমেদ চৌধুরী বলেন, কেন্দ্রীয় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল যদি মনোনয়ন নিয়েও আসে তা ছিনতাই করে নেয়া হবে। এই বক্তব্যের পর থেকে দেশজুড়ে শুরু হয় তোলপাড়। নেতাদের মাঝে প্রকাশ্যে রুপ নেই দ্বন্দ্বে।

তারই ধারাবাহিকতায় অনুষ্ঠিত হয় ঐক্যের বৈঠক। দলীয় নেতা-কর্মীদের মনে করেন সকল নেতৃবৃন্দ আগামী দিনগুলোতে এই ঐক্য ধরে রেখে দলের জন্য কাজ করবেন।

এন’নস/এমনআ 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host