1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রায়পুরায় সাংবাদিকদের সাথে নতুন ইউএনও’র মতবিনিময় - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 1:25 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

রায়পুরায় সাংবাদিকদের সাথে নতুন ইউএনও’র মতবিনিময়

  • Update Time : Thursday, April 18, 2024
  • 328 Time View

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:

রায়পুরা উপজেলাকে আরো সুন্দরভাবে এগিয়ে নিতে সাংবাদিকদের সহযোগীতা চেয়ে রায়পুরা উপজেলার নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হাসান বলেছেন উপজেলার যেকোনো সমস্যার সমাধান যেনো অল্প সময়ের মধ্যে হয়, কোন প্রশাসনিক দপ্তরে যেনো জনগনকে বারবার যেতে না হয় সে বেপারে আমি বিশেষ ভাবে কাজ করবো।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত রায়পুরায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় এসব কথা বলেন উপজেলা নির্বাহী অফিসার মো: ইকবাল হাসান।

মতবিনিময় সভায় রায়পুরা প্রেসক্লাব, রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাব ও রায়পুরা সাংবাদিক ফোরামের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: শফিকুল ইসলাম, দৈনিক সময়ের মুক্তচিন্তা সম্পাদক মোহাম্মদ জয়নুল আবেদীন, রায়পুরা সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন, রিপোর্টাস ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনির,  রায়পুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রফিকুল হক রফিক, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক অজয় সাহাসহ প্রায় অর্ধশতাধিক সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় প্রশাসনকে সার্বিক সহযোগিতার পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান ইউএনও মো. ইকবাল হাসান।

এন’নস/এমনআ/জুয়েল

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host