
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :
নরসিংদীর রায়পুরায় হিটস্ট্রোকে ইয়াসিন নামে দেড় বছরের এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
ইয়াসিন রায়পুরা উপজেলার চাঁনুপুর ইউনিয়নের সওদাগর কান্দির এলাকার প্রবাসী এনামুল হকের ছেলে।
শুক্রবার (২৬এপ্রিল) দুপুর আনুমানিক দেড়টার এই ঘটনাটি ঘটেছে। চানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমেন সরকার ও মৃত ইয়াসিনের নানা মো: বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
তারা আরও জানান, ইয়াসিন তার মায়ের সাথে দুপুরের খাবার খাওয়ার সময় অতিরিক্ত গরমে মাটিতে লুটিয়ে পরে। পরে তাকে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
এন’নস/এমনআ
Leave a Reply