1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো পুরো দেশ, নিহত ৩ আহত দেশজুড়ে অর্ধশতাধিক  - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 1:14 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো পুরো দেশ, নিহত ৩ আহত দেশজুড়ে অর্ধশতাধিক 

  • Update Time : Friday, November 21, 2025
  • 100 Time View

নিজস্ব প্রতিবেদক :

দেশব্যাপী অনুভূত হওয়া শক্তিশালী ভূমিকম্পে মুহূর্তের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে সর্বত্র। শুক্রবার সকাল প্রায় ১০টা ৩৮ মিনিটের দিকে এ ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.০৯ যা দেশের অধিকাংশ জেলায় স্পষ্টভাবে অনুভূত হয়েছে। এতে ঢাকায় নির্মাণাধীন এক বিল্ডিং ধসে পড়ে ৩জন নিহত এবং দেশ জুড়ে আহত হয়েছে আরো অর্ধশতাধিক।

হঠাৎ কাঁপুনি টের পেয়ে বাসাবাড়ি, অফিস ও বিভিন্ন প্রতিষ্ঠানের লোকজন ভবন থেকে বের হয়ে রাস্তায় নেমে আসে। অনেক জায়গায় মোবাইল নেটওয়ার্ক ব্যাহত হয় এবং আতঙ্কে মানুষজন স্বজনদের খোঁজ নিতে ব্যস্ত হয়ে পড়ে।

প্রাথমিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্প পরবর্তী সম্ভাব্য ঝুঁকি এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। ভূমিকম্পের উৎসস্থল ও প্রকৃতি জানতে ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর তদন্ত চালিয়ে যাচ্ছে।

এদিকে বিশেষজ্ঞরা জানিয়েছেন, দেশের ভূ-অবস্থানগত প্রেক্ষাপটে বড় মাত্রার ভূমিকম্পের ঝুঁকি থাকায় সবাইকে সচেতন থাকার পাশাপাশি ভবন নির্মাণে ভূমিকম্প সহনশীল নীতি অনুসরণের ওপর গুরুত্ব দিতে হবে।

ঘটনার পর সারাদেশে মানুষের মাঝে আতঙ্ক থাকলেও পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host