1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শিবপুরে কৃষি ব্যাংকের ২ কর্মকর্তাকে মারধরের অভিযোগ - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 1:54 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

শিবপুরে কৃষি ব্যাংকের ২ কর্মকর্তাকে মারধরের অভিযোগ

  • Update Time : Monday, March 11, 2024
  • 312 Time View

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি :

নরসিংদী শিবপুরে ঋণখেলাপি মামলার জেরে বাংলাদেশ কৃষি ব্যাংক মুনসেফেরচর শাখার দুই কর্মকর্তার ওপর হামলার অভিযোগ উঠেছে। রোববার (১০ মার্চ) দুপুরে উপজেলার পুটিয়া বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী কাজী মোহাম্মদ যোবায়ের শিবপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আহতরা হলেন- বাংলাদেশ কৃষি ব্যাংকের শিবপুর উপজেলার মুন্সেফেরচর শাখা ব্যবস্থাপক কাজী মোহাম্মদ যোবায়ের ও কর্মকর্তা জহিরুল ইসলাম। মারধরে তাদের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, অভিযুক্ত সুমন সরকার (৩৬) পুটিয়া গ্রামের জিয়া উদ্দিন সরকারের ছেলে। তিনি একজন ঋণখেলাপি। তার বিরুদ্ধে ব্যাংক কর্তৃপক্ষ ২০২২ সালে খেলাপির জন্য মামলা করেন। এক পর্যায়ে তিনি কারাভোগও করেন। পরে আদালতের মাধ্যমে ব্যাংকের বকেয়া পরিশোধ করেন।

আহত শাখা ব্যবস্থাপক কাজী মোহাম্মদ যোবায়ের জানান, ব্যাংকের নিয়ম অনুযায়ী, আমরা কাউকে ঋণ দেওয়ার পূর্বে ঘটনাস্থল পরিদর্শনে যাই। সেই অনুযায়ী পুটিয়া বাজারে নতুন গ্রাহক জলিল মিয়ার অটো পার্টস দোকানে ঋণ দেওয়ার জন্য পরিদর্শন করতে যাই। এ সময় সুমন মিয়া আমাদের দেখে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। পরে তর্কবিতর্কের একপর্যায়ে সুমন কাঠ দিয়ে আঘাত করে। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়।

শিবপুর মডেল থানার ওসি ফরিদ উদ্দিন জানান, এই ঘটনায় লিখিত একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host