1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
চরসুবুদ্ধি ইউনিয়ন বিএনপির অফিস ভাঙচুরের অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 12:13 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

চরসুবুদ্ধি ইউনিয়ন বিএনপির অফিস ভাঙচুরের অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

  • Update Time : Sunday, August 17, 2025
  • 236 Time View

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :

নরসিংদীর রায়পুরায় বিএনপির ইউনিয়ন কার্যালয় ভাঙচুর ও আগুন দিয়ে পুড়ানোর ঘটনার মামলায় চরসুবুদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নাসির উদ্দীনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ এর একটি দল।

রোববার (১৭ আগস্ট) দুপুরে শিবপুর উপজেলার চৈতন্যা বাসস্ট্যান্ড তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাসির উদ্দীন চরসুবুদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

র‌্যাব-১১ এর উপপরিদর্শক রবিউল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন,বিএনপির অফিস ভাঙচুরের ব্যাপারে রায়পুরা থানার একটি মামলার ওয়ারেন্ট থাকায় ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীনকে চৈতন্যা বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে।

রায়পুরা থানার তদন্ত কর্মকর্তা প্রবীর কুমার ঘোষ বলেন, চরসুবুদ্ধি ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুরের ঘটনায় ফেব্রুয়ারি মাসে দানেস মিয়া বাদী হয়ে একটি মামলা করেন। ওই মামলায় র‌্যাব ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীনকে গ্রেপ্তার করে।

জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি রাতে রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ভাঙচুর করে আগুন দেয় একদল দুর্বৃত্ত। এসময় কার্যালয়ের ভেতরে থাকা টেলিভিশন, চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে দেয়ালে লাল কালিতে ‘জয় বাংলা’ ও ‘মরার জন্য অপেক্ষা কর’ লিখে হুমকি দেওেয়া হয়। এ ঘটনার পর চরসুবুদ্ধি ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক দানেস মিয়া বাদী হয়ে রায়পুরা থানায় একটি অভিযোগ দাখিল করেন।

এবিষয়ে তার স্বজনরা জানান, হাজী নাসির উদ্দিন একজন ন্যায়পরায়ণ ব্যাক্তি। সে শুধু ইউনিয়ন আওয়ামীলীগের নেতা হওয়ার কারণে তার বিরুদ্ধে মামলা ও অবশেষে গ্রেপ্তার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host