1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ ৪ জনের মৃত্যু - Narsingdir Notun Shomoy
April 15, 2026, 11:33 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

  • Update Time : Saturday, May 18, 2024
  • 272 Time View

নিজস্ব প্রতিবেদক :

নরসিংদীতে বজ্রপাতে পৃথক দুইটি স্থানে মা-ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও একজন। নরসিংদীর সদর উপজেলার আলোকবালী উত্তরপাড়া এবং শহরতলীর হাজীপুর এলাকায় এই ঘটনা ঘটে।

শনিবার (১৮ মে) বেলা ১২টার দিকে বৃষ্টির সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

বিজ্ঞাপন : এখানে আপনার মূল্যবান বিজ্ঞাপন দিন

রায়পুরাবাসীর কাছে ভোট প্রার্থনা করেছেন লাকি 

নিহতরা হলেন—আলোকবালী ইউনিয়নের উত্তরপাড়ার কামাল মিয়ার স্ত্রী শরীফা বেগম (৫০), তার ছেলে ইকবাল হোসেন (১২) এবং করম আলীর ছেলে কাইয়ুম মিয়া (২২)। এঘটনায় কামাল মিয়া নামের ওই ব্যক্তি গুরুতর আহত হয়। নিহত এবং আহত সবাই আলোকবালী উত্তরপাড়ার বাসিন্দা। তারা ধান কাটতে জমিতে অবস্থান করছিলেন।

এছাড়া সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের চকপাড়ায় মোছলেহউদ্দিন (৫০) নামে আরেকজনের মৃত্যু হয়েছে।

নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তানভীর আহমেদ জানান, নিহতরা সবাই ধান কাটার জন্য কৃষি জমিতে অবস্থান করছিলেন। এসময় বিকট শব্দে বজ্রপাতের ঘটনা ঘটলে শরিফা বেগম এবং তার ছেলে ইকবাল ঘটনাস্থলেই মারা যায়। গুরুত্বর আহত অবস্থায় সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যায় কাইয়ুম নামের আরেকজন। এতে কামাল মিয়া নামে আহত আরেকজনকে চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে, হাজীপুর এলাকায় বজ্রপাতে আরও একজনের মৃত্যু হয়েছে।

এন’নস/এমনআ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host