1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নরসিংদীর মাধবদীতে ভূয়া র‍্যাব কমান্ডার আটক - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 1:57 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

নরসিংদীর মাধবদীতে ভূয়া র‍্যাব কমান্ডার আটক

  • Update Time : Thursday, April 4, 2024
  • 308 Time View

নিজস্ব প্রতিবেদক :

নরসিংদী জেলার মাধবদী থানাধীন পৌর এলাকা থেকে র‍্যাব পরিচয় প্রদানকারী ২জন আটক করেছে মাধবদী থানা পুলিশ।

মাধবদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান প্রেস বিজ্ঞপ্তিতে জানান, উপজেলার ছোট গদাইরচর মাধবদী পৌর সভার সামনে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে গুরুত্বপূর্ণ স্থানে স্থানে সন্দেহজনক যানবাহন তল্লাশীকালে ৪এপ্রিল বিকেল ৩টায় মোটর সাইকেল চালককে থামানোর সিগনাল দেন দায়িত্বে থাকা এসআই মোহাম্মদ আনোয়ার হোসেন।

এসময় মোটর সাইকেল আরোহী নিজেকে র‍্যাব সদস্য পরিচয় দিয়ে পকেটে থাকা আইডি কার্ড প্রদর্শন করে। পুলিশের জিজ্ঞাসাবাদে মোটর সাইকেল আরোহীর কথাবার্তায় অসজ্ঞতি দেখা দিলে পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মোটর সাইকেল আরোহী স্বীকার করে প্রতারণার উদ্দেশ্যে ভূয়া আইডি কার্ড দেখিয়ে র‍্যাব পরিচয় দিয়ে আসছে।

আটককৃত ২জন হলো নরসিংদী জেলার সদর থানার শেখেরচর এলাকার সুজন মিয়ার ছেলে মো. আল আমিন (২৯) ও লুৎফর রহমানের ছেলে রহমত উল্লাহ(২৩)।

উক্ত বিষয়ে মাধবদী থানায় একটি মামলায় রুজু করা হয়েছে। মামলা নং ০১।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host