1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নারী চিকিৎসকের গায়ে পেট্রোল ঢেলে আগুন দিলো সাবেক স্বামী - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 1:17 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

নারী চিকিৎসকের গায়ে পেট্রোল ঢেলে আগুন দিলো সাবেক স্বামী

  • Update Time : Monday, February 26, 2024
  • 315 Time View

এম নূরউদ্দিন আহমেদ, নরসিংদী :

নরসিংদী রায়পুরায় সাবেক স্বামীর দেয়া আগুনে লতা আক্তার (২৭) নামের এক নারী চিকিৎসক দগ্ধ হয়েছেন। রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এ ঘটনাটি ঘটে। দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছে।

লতার পরবারের ঘনিষ্ঠজনরা জানান, লতা বেশ কিছুদিন আগে শাহাবুদ্দিন মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে বের হয়। বর্তমানে নারায়ণগঞ্জে একটি বেসরকারি হাসপাতালে কর্মরত রয়েছন। দুই বছর পূর্বে নিজের পছন্দে কাপাসিয়া এলাকার মোঃ খলিলুর রহমান নামের এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ে করে। বিয়ের কিছুদিন পরে জানতে পারে- ওই ছেলে একজন ড্রাইভার। পরে তাদের ডিভোর্স হয়ে যায়।

পরে সে গতকাল বাসায় এসে ঘরের দরজা আটকে লতার গায়ে পেট্রোল ঢেলে আগুন দেয় খলিলুর। এসময় লতা এবং খলিলুর দুজনেই দগ্ধ হয়েছে। পরে তাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এসে দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। তারা আরো জানান, লতা নরসিংদী জেলার রায়পুরা থানার মরজাল গ্রামের মফিজুর রহমানের মেয়ে। তারা বেশীর ভাগ সময় ঢাকাতেই বসবাস করেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মোঃ তরিকুল ইসলাম জানান, নরসিংদী থেকে দগ্ধ অবস্থায় এক নারী চিকিৎসককে জরুরি বিভাগে আনা হয়েছে। তার শরীরে ৮০ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে জরুরি বিভাগে অবজারভেশনে রাখা হয়েছে। তার অবস্থা আশংকাজনক।

পাশাপাশি খলিলুর রহমানের খোঁজ খবর নিতে তার পরিবারে ব্যবহৃত  মুঠোফোনে একাধিকবার চেষ্টার পরেও নাম্বারটি বন্ধ পাওয়া যায়। তাই তার বর্তমান অবস্থা জানানো সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host