1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নিজের জমিতে দেয়াল নির্মাণের সময় প্রতিপক্ষের হামলায় দেয়াল ভাংচুর ও হুমকির অভিযোগ - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 4:48 am
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

নিজের জমিতে দেয়াল নির্মাণের সময় প্রতিপক্ষের হামলায় দেয়াল ভাংচুর ও হুমকির অভিযোগ

  • Update Time : Thursday, September 11, 2025
  • 134 Time View

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় নিজের ক্রয়কৃত জমিতে দেয়াল নির্মাণের কাজ করতে যাওয়ার সময় প্রতিপক্ষ কর্তৃক বাঁধা প্রধান, দেয়াল ভাংচুর ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সিদ্দিক ও তার ছেলে মোবারক বিরুদ্ধে।
বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে চান্দেরকান্দি ইউনিয়নের বাহেরচর মধ্যপাড়া ১নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থলে নির্মাণকাজ বন্ধের পাশাপাশি উভয় পক্ষকেকে দূরত্ব রাখার নির্দেশ দেন। তবে পুলিশ নির্দেশ দিয়ে চলে যাওয়ার পর মোবারক ও তার স্ত্রী মিলে ভুক্তভোগী ফাতেমা বেগমের দেয়াল ভেঙ্গে দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ভুক্তভোগী ফাতেমা আক্তার জানান, ক্রয় সূত্রে আমরা জমিটির মালিক। দীর্ঘদিন যাবৎ সিদ্দিক ও তার ছেলে স্থানীয় আওয়ামী সন্ত্রাসীদের সাথে নিয়ে আমার জমি থেকে আমাকে দূরে রেখেছে। এ নিয়ে সাবেক মেয়র জামাল মোল্লা চান্দেরকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিতুল একাধিকবার দরবার করে আমার পক্ষে রায় দিয়েছেন। এতে ক্ষিপ্ত হয়ে সিদ্দিক ও তার ছেলে আমার পাশাপাশি মিতুল চেয়ারম্যানকেও মামলায় আসামী করে। উপজেলা ভূমি অফিস থেকে সরকারি সার্ভেয়ার একাধিক নোটিশ করেও তাদেরকে ভূমি অফিসে নিতে পারে নি। সম্প্রতি আমি দরবার শালিশ শেষ করে দুইদিন যাবৎ এখানে টুকিটাকি কাজ করছি তখন তারা কেউ এখানে আসে নি। আজই হঠাৎ এসে আমার দেয়াল ভাংচুর করে আমাকে নানা ধরনের হুমকি ধামকি দিচ্ছে তারা। আমি এর বিচার চাই।
অন্যদিকে সিদ্দিকের ছেলে মোবারক জানান, এ জমি নিয়ে কোর্টে মামলা চলমান। তারা আমাদের সাথে কথা না বলেই এখানে দেয়াল নির্মাণের কাজ করছে। তাই আজ আমরা পুলিশ নিয়ে এখানে বাঁধা দিতে এসেছি।
এ ব্যাপারে রায়পুরা থানার এএস আই খোকন জানান, গতকাল সিদ্দিক ও তার ছেলে মোবারকের করা অভিযোগের প্রেক্ষিতে ঘটনা স্থলে গিয়ে দেখি প্রতিপক্ষের ফাতেমার লোকজন দেয়াল তৈরি করছে। তখন আমরা কাজ বন্ধ রেখে উভয় পক্ষকে থানায় আসতে বলি। পরে আমি বরচরে অন্য আরেকটি কাজে চলে গেলে ফাতেমার লোকজনের মাধ্যমে আমার কাছে কল আসে মোবারক ও তার স্ত্রী ফাতেমার দেয়াল ভেঙ্গে ফেলেছে। পরে ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করি এবং উভয়পক্ষকে দূরত্ব বজায় রাখার নির্দেশ দিই।
শুনেছি ফাতেমা অভিযোগ দিবে, যদি দেয় তাহলে অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এন’নস/এমনআ/তন্ময় 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host