1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
পৃথক অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, নারীসহ আটক-৩ - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 2:11 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

পৃথক অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, নারীসহ আটক-৩

  • Update Time : Wednesday, October 9, 2024
  • 229 Time View

নিজস্ব প্রতিবেদক :

নরসিংদীতে পৃথক অভিযানে বিপুল পরিমাণ গাঁজা সহ তিন মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী প্রসিকিউটর মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলার বেলাব উপজেলার নারায়ণপুরের পাতিলাধোয়া এলাকা হতে ১০ কেজি এবং একই উপজেলার আমিনপুর মাজার গেইট এলাকা হতে ৮ কেজি গাঁজা সহ মোট ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় সালমা আক্তার (২৩), মোরসেদুল ইসলাম (২৬) ও জাহিদুল ইসলাম (৪০) কে আটক করা হয়।

সহকারী প্রসিকিউটর মেহেদী হাসান জানান, মঙ্গলবার বিকেলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর উপপরিচালক মোহাম্মদ সামছুল আলমের নির্দেশে “খ” সার্কেলের পরিদর্শক মোঃ মোফাজ্জল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে বেলাব উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করেন। এসময় উপজেলার পাতিলাধোয়া এলাকা হতে মাদক কারবারি মোরশেদুল ইসলাম ও সালমা আক্তার কে ১০(দশ) কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।

একই টিম অপর আরেক অভিযানে একই উপজেলার আমিনপুর মাজারগেট এলাকা হতে জাহিদুল ইসলাম কে ৮ (আট) কেজি গাঁজাসহ আটক করেন। তিনি আরও জানান, আটককৃতদ্বয় চিহ্নিত মাদক কারবারি। তারা বিভিন্ন সময় আশপাশের জেলা হতে মাদক ক্রয় করে বিক্রি করে আসছিলো। পরে পরিদর্শক মোঃ মোফাজ্জল হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটকৃতদ্বয়দের বিরুদ্ধে বেলাব থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন বলেও তিনি জানান।

এন’নস/এমনআ 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host